সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গণভবনে পৌঁছেছেন ড. কামাল 

জাগরণ রিপোর্ট 

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 

সংলাপে অংশ নিতে গণভবনে পৌঁছেছেন ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গণভবনে পৌঁছেন। 

এর আগে তিনি রাজধানীর বেইলি রোডের বাসা থেকে গণভবনের উদ্দেশে রওনা হন। 

১৪ দলের পক্ষে সংলাপে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নেতৃত্বে দিচ্ছেন ড. কামাল হোসেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিতে এ সংলাপ হচ্ছে। সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের ২৩ নেতা এবং জাতীয় ঐক্যফ্রন্টের ২১ নেতা অংশ নিচ্ছেন।