সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দলবদলে অগপ থেকে কংগ্রেসে সহিদ আহমদ হাজারি

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার | আপডেট: ০৪:৪৪ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে প্রাক্তন জেলা পরিষদ সভাপতি তথা এপিসিসি এর সদস্য আনাম উদ্দিন লস্করের হাত ধরে প্রায় ৪০ জন যুবক  অগপ থেকে কংগ্রেসে যোগদান করেছেন। এতে যোগদান করেছন অগপর  কাঞ্চনপুর শাখার সভাপতি সহিদ আহমদ হাজারি তার সঙ্গে ৪০ জন যুবক কংগ্রেস যোগদান করেন

এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি দক্ষিণারঞ্জন  চন্দ্র , সাংগঠনিক সম্পাদক সামস উদ্দিন বড়লস্কর , সম্পাদক রুকন আহমদ , প্রশাসনিক সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, যুব কংগ্রেসের করিমগঞ্জের ইনচার্জ সইদুল ইসলাম বড়ভূইয়া  আলতাফ হুসেন , হিলাল উদ্দিন লস্কর , সহ কংগ্রেস কর্মকর্তারা।