সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খগেনকে উৎসর্গ -- উত্তর মালদার বিজেপি নেতার

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:০৩ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

উত্তর মালদায় সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হলেন, সি পি আই এম থেকে আসা হবিবপুরের বিধায়ক খগেন মুর্মূ। এনিয়ে সরব হননি প্রাক্তন বিজেপি প্রার্থী। ২০১৪ সালে ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে উত্তর মালদায় বিজেপি প্রার্থী ছিলেন চাঁচল থানার কলিগ্রামের বাসিন্দা  সুভাষ কৃষ্ণ গোস্বামীI ১,৭৪০০০ ভোট পেয়ে কেন্দ্রে চতুর্থ স্থান অধিকার করে পরাজিত হয়েছিলেন সুভাষ বাবু। বর্তমানে তিনি কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বিরোধী দলনেতা। গত লোকসভা নির্বাচনের প্রার্থী সুভাষ বাবু আলাপচারিতায় জানালেন, এখানে দলের সিদ্ধান্তই চুড়ান্ত মনে করি। বিজেপি মনে করে, ব্যক্তির থেকে বড়ো দল, আর দলের থেকে বড় দেশ।

 তবে দেশের স্বার্থে এন ডি এ সরকার গড়তে, ৭ নং উওর মালদা লোকসভা কেন্দ্র থেকে, মোদিজির হাতে একটি পদ্মফুল তুলে দেওয়ায় নিজের কর্তব্য বলে মনে করেন প্রাক্তন বিজেপি প্রার্থী শ্রী সুভাষ কৃষ্ণ গোস্বামী।