সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁচলে রোড মার্চ আধা সামরিক বাহিনীর

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার | আপডেট: ০৯:২৪ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার

ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আগামী মাসের 23 শে এপ্রিল মালদার দুটি আসনে হতে চলেছে নির্বাচন। এখনো বাকি প্রায় দেড় মাস। কিন্তু তার আগেই চাঁচলে এসে পৌঁছালো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজকে মালদা জেলার চাঁচলের বিভিন্ন এলাকায় রোডমার্চ করল আধা সামরিক বাহিনী। এদিন রবিবার

প্রথম ধাপে কলিগ্রাম হাইস্কুল 

থেকে নিমতলা,

দ্বিতীয় ধাপে পূর্ব কালিগঞ্জ হইতে দামাইপুর নয়াটোলা।

তারপর খরবা থেকে নৈকান্দা। জালালপুর মোড় থেকে 

কলকি মোড়, ও শেষে সরুপগঞ্জ থেকে মহানন্দাপুর পর্যন্ত রোডমার্চ করে।

রোডমার্চ চলাকালীন সঙ্গে ছিলেন চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ।