১৪ দলের সমাবেশ আজ
অনলাইন ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:৫২ এএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৫২ এএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
আজ বুধবার (৩১ অক্টোবর) দুপুর দুইটায় মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। । সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম । ১৪ দলের অন্য শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেবেন।
জানা যায় যে, বিএনপির অসত্য ও প্রহসনমূলক মিথ্যাচার এবং নির্বাচন বানচালের চক্রান্তের সাথে সম্পৃক্ত বিভিন্ন অপশক্তিকে রুখতেই এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন ওয়ার্কাস পার্টির সভাপতি এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ।
সমাবেশ আয়োজনের ব্যাপারে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল জনগণের সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামীকালের বিশাল সমাবেশের মাধ্যমে অপশক্তির নানা ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তিনি সমাবেশ সফল করতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে, আজকের এই সমাবেশ সফল করতে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান সড়কগুলোতে মাইকিং করা হয়।
