সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ত্রিপুরা লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৩ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

প্রত্যাশিত ভাবেই ত্রিপুরা লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ শঙ্কর প্রসাদ দত্ত এবং জীতেন চৌধুরীর উপরই ভরসা রেখেছে বামেরা

 বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়াইয়ের ক্ষমতা রয়েছে একমাত্র বামেদের,ফলে সরাসরি প্রস্তাব না দিলেও৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী যেন না দেয়, সেই ইচ্ছা আকার ইঙ্গিতে বোঝালেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর lত্রিপুরায় দুইটি আসনে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে, সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিদ্যমান দুই সাংসদকে আবারও প্রার্থী করা হয়েছে বলে ঘোষণা দেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷