সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে কংগ্রেস

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৯ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:২৯ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে কংগ্রেস,এমনটাই জল্পনা চলছে কংগ্রেস দলের অন্দরে

যদিও আপের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তারা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চায় না। এমনকী আপ লোকসভা নির্বাচনে তাদের ছ’‌জন প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। তবে সূত্রের খবর, কংগ্রেস জোটের বিষয়ে দলের কর্মীদের মনোভাব জানার চেষ্টা করছে।

 বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির দীর্ঘদিনের ঘাঁটি ভাঙতে সফল হয়েছে কংগ্রেস। তাই তারা দিল্লিতেও নিজেদের প্রভাব বিস্তার করতে আপের সহযোগিতা চাইছে।