শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সুতিতে পুলিশের অভিযান, ১০৫০ পিস ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

সফিকুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৯:০৯ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম, সুতি: মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। সুতি থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিলের পরিমাণ ১০৫০ পিস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম বাবর আলী (৪৬), জোনাব আলী (২৮) এবং শামীম মহালদার (৩০)। তিনজনেরই বাড়ি সুতি থানার অন্তর্গত মালোপাড়া ছাবঘাটি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সুতি থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে চাঁদের মোড় সংলগ্ন এলাকা থেকে ১০৫০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।