কবিতা - একটি অবাস্তব সত্য
নাসির ওয়াদেন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৬:৪১ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
একটি অবাস্তব সত্য
নাসির ওয়াদেন
পৃথিবীর সীমান্তে আজও কাঁটাতারের রেখা,
উপগ্রহ, ঘরের ছাদ মানুষের জীবনে তটভূমি
আলোক ছড়িয়ে পড়ে সভ্যতার মহাকাশে
তবু একটি সত্য পৌঁছতে লাগে কয়েক শতাব্দী
ডিএনএ-ই জীবনের ইতিহাস, যুগ যুগান্তর ধরে
শিশুর ভবিষ্যতের সমীকরণ আকাশে নিবন্ধ
ইন্টারনেট মহাদেশ পেরোয় এক নিমেষে,
অথচ ঘৃণা এখনও মানুষের পরিচয় জালে।
চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন বাস্তব,বিজ্ঞান
তবু যুদ্ধ খোঁজে, মানুষের বিজয় অর্থহীন স্বাদ
কৃত্রিম বুদ্ধিমত্তা মস্তিষ্কের বুকে পলির প্রলেপ,
মানুষের স্মৃতি মোছে, ডেটা মুছে না তথাপি
সমুদ্রে গভীর অন্ধকার, মহাকাশে অসীম শূন্যতা,
এরই মাঝে জীবনের সংজ্ঞা খোঁজে অলীক মানুষ
সত্য যখন পরিসংখ্যান, সংজ্ঞা মাংসল মুখ অবাস্তব সত্য, সীমাহীন পৃথিবীতে মানুষ সীমাবদ্ধ।
