কবিতা - লড়াই
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
লড়াই
মোঃ ইজাজ আহামেদ
ধূসর আকাশ
রক্তাক্ত মাটি
বজ্রের হুঙ্কার
ঝড়ঝঞ্ঝাময় বাতাস
বাতাসে অনুরণন
ধর্মহীন ধর্মের লড়াই
পেট খালি
মস্তিষ্ক খালি
চাই না লড়াই বিভেদের
চাই তিনবেলা খাবারের
চাই আলো
বইতে চাই না বেকারত্ব
বইতে চাই কর্ম
একদিন ঝড়ঝঞ্ঝা থেমে যাবে
আকাশ আলোয় ভরে উঠবে
পায়রারা ডানা মেলবে
স্বপ্নালু চোখ স্বপ্ন দেখবে
