বুধবার   ০৪ নভেম্বর ২০২৬   কার্তিক ১৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৫ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং এক কথায় বলতে গেলে এটি বাংলার সাংস্কৃতিক ও সামাজিক জগতের এক বিশেষ উৎসব। সারা বাংলা জুড়ে মনোনয়ন পর্বের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের বেছে নেওয়া হয় এই সম্মাননার জন্য। তাঁদের কাজ, প্রতিভা, পেশাগত দক্ষতা এবং সমাজের প্রতি অবদানের স্বীকৃতি জানাতেই প্রতি বছর এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত ৩১ অক্টোবর, শনিবার, কলকাতার রাজারহাট নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আয়োজিত হয় ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’। পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রাজনীতি, প্রশাসন, পুলিশ বিভাগ, চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ,বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন বোস, রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল, মালভি রাভা রায়, দিবাকর ঘরামী, বিধায়ক কৌস্তব বাগচী, কলিতা মাঝি, রেখা পাত্র-সহ একাধিক বিশিষ্ট অতিথি। পাশাপাশি পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে।সারা বাংলা জুড়ে চলা মনোনয়ন পর্বের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় এই মঞ্চে। পায়েল মিঠাই সরকার "বলেন যাদের অক্লান্ত পরিশ্রমে 'স্টারলাইট অনন্য সম্মান সিজন-৩' অনুষ্ঠানটি সফল হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়—বোর্ড ইনচার্জ সঞ্জীব দাস, শ্রীকান্ত বধুক, কবিতা মণ্ডল , শিল্পপতি রতন যাওয়ার, বৃষ ভানু, শাওন পাল, রিক মুখার্জি এবং অনির্বাণ চক্রবর্তী।সমাজ, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে যাঁরা নিজেদের কাজের মাধ্যমে বিশেষ পরিচিতি তৈরি করেছেন, তাঁদের অবদানকে সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানকে ঘিরে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতি, সম্মাননা প্রদান এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্বদের একই মঞ্চে উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।আয়োজকদের উদ্যোগে ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ও কৃতী ব্যক্তিত্বদের কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিতি লাভ করেছে। সব মিলিয়ে, রাজারহাটের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান ছিল তারকা, বিশিষ্টজন এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষদের মিলনমেলা।