৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০১:৪৯ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার
পুষ্প প্রভাত :সুতি :মোহাঃ মাসুদ আলি :
মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ফেনসিডিল-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে অথবা ভোররাতে সুতির চাঁদের মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পরই আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে স্পেশাল টিম অভিযানে নামে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ৫০০ পিস ফেনসিডিল। ঘটনাস্থল থেকেই এক যুবককে গ্রেফতার করা হয়।ধৃত যুবকের নাম আব্দুর রহিম। তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত পুরাতন ১৬ মাইল এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃত যুবকের কাছে এত বিপুল পরিমাণ ফেনসিডিল কীভাবে এল, এই মাদকের চালান কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতকে সোমবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ৫০০ পিস ফেনসিডিল উদ্ধার হয়। এখন তদন্তের মাধ্যমে মাদক পাচারের নেপথ্যে থাকা বড় কোনও চক্রের সন্ধান মেলে কি না, সেদিকেই নজর রয়েছে।
