উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৭ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৮:০৭ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার
রাজ্যে পালাবদলের পর এবার শিক্ষা ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সদ্য প্রস্তাবিত সেমেস্টার প্রথার পরিবর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের পুরোনো নিয়মেই নেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
এর আগে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার প্রথা চালু করা হবে। কিন্তু সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে বলে খবর। শিক্ষামহলের একাংশের মতে, নতুন করে সেমেস্টার সিস্টেম চালু করার বদলে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষা পদ্ধতিতেই ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পর্ষদ বা দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহল এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
