আয়না
আবদুস সালাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
আয়না
আবদুস সালাম
ঘুমহীন নরম বালিশে থেঁতলে যায় স্বপ্ন
নির্বান্ধব একলা ঘর
ঘষা কাঁচে দেখি কে আপন কে পর
রাত শেষে মথিত নিঃশ্বাসে হাবুডুবু খাওয়া সাজানো ঘর।।
ঝাপসা দৃষ্টির ওপারে স্বচ্ছ জীবনের কোলাজ
আহত সৈনিকের বিনিদ্র রাত
জোটে সময়ের অ্যালবামে রাখা শেষ হাঁড়ির ভাত
ঘুলঘুলি দিয়ে আসে রোদ,বন্ধ কপাট, এলোমেলো মনন সংঘাত।।
কেনই বা আসা ,কেনই বা যাওয়া দুনিয়ার পথে
আতঙ্কের সাথে ঘর
পড়শী বিহীন আদমের বিরহী চরাচর
রক্তাক্ত পৃথিবীর আয়নায় মুখ দেখে জীবিত লাশের নীরব কবর।।
