শনিবার   ১৫ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

সফিকুল ইসলাম মুর্শিদাবাদ:Mutshidabad-র বেলডাঙার ১৭ বছরের কিশোর ইকবাল শেখ গত প্রায় পাঁচ বছর ধরে দিনের পর দিন পুকুরের জলে ভেসে জীবন কাটাচ্ছে। ডাঙায় উঠলেই তার সারা শরীরে তীব্র জ্বালা, যন্ত্রণা ও ছটফটানি শুরু হয়। আর জলে নামলেই কিছুটা স্বস্তি পায় সে। ফলে দিনের পাশাপাশি রাতেরও বেশিরভাগ সময় পানিতেই কাটছে তার জীবন। অদ্ভুত এই শারীরিক সমস্যায় ভুগলেও আর্থিক অনটনের কারণে পরিবার ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না।

পরিবারের দাবি, গত ৩-৪ বছর ধরে এই সমস্যা থাকলেও গত ২-৩ মাসে তা আরও বেড়েছে। এখন দীর্ঘ সময় জল ছাড়া থাকতে পারছে না ইকবাল। পানির মধ্যেই খাওয়া-দাওয়া থেকে শুরু করে অনেকটা সময় কাটাতে হচ্ছে তাকে। এমনকি তাকে বাড়িতে ধরে রাখাও সম্ভব হচ্ছে না। বাড়ি থেকে বের হলেই পুকুরে গিয়ে নেমে পড়ছে সে।

ইকবালের মা জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় এতদিন ভালোভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। সম্প্রতি তাঁর এই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দূর-দূরান্ত থেকে অনেকে খোঁজখবর নিতে ফোন করছেন। উন্নত চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হলে সেই খরচের জন্যও সহযোগিতা চেয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁর সঙ্গে যাওয়ার জন্যও বিশেষ সহযোগিতার আবেদন জানিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, এই দুর্দিনের সময় ইকবাল শেখের মায়ের অভিযোগ, প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন দুষ্কৃতীরা। নওশাদ সিদ্দিকীর বড় ভাই পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার জন্য প্রশাসন তথা রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন ইকবালের পরিবার।

Iqbal নিজেই জানান, জল থেকে উপরে উঠলেই শরীরজুড়ে জ্বালাপোড়া শুরু হয় এবং মানসিকভাবেও অস্থির হয়ে পড়েন। এই বিরল সমস্যার চিকিৎসা কীভাবে সম্ভব, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন ইকবাল ও তাঁর পরিবার।