স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার | আপডেট: ০৯:১৯ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার
উচ্চপর্যায়ের বৈঠকে ফরাক্কার চিত্র এবং সামশেরগঞ্জে প্রধান সচিবের পরিদর্শনের চিত্র।
সফিকুল ইসলাম,সামসেরগঞ্জ:মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দীর্ঘ কয়েক বছর ধরেই গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার মানুষ। এই ভাঙনের জেরে বহু পরিবার ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হয়েছে। নূর আলম সামসেরগঞ্জ এর বিধায়ক হওয়ার পর থেকেই সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন রোধে সেচ দপ্তর, জলসম্পদ দপ্তর ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের কাছে একাধিকবার স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন বিধায়ক নুর আলম।
সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং সেচ ও জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহার উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও, সামশেরগঞ্জের গঙ্গা ভাঙনের প্রকৃত সমস্যা এবং স্থায়ী সমাধানের দাবি জোরালোভাবে তুলে ধরেন বিধায়ক নুর আলম।
শামশেরগঞ্জের বিধায়ক নুর আলম বলেন, দীর্ঘদিন ধরে সামশেরগঞ্জের অসংখ্য মানুষ গঙ্গা ভাঙনের শিকার হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। অস্থায়ীভাবে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তা দিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়নি। তিনি প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহার কাছে স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণের জোরালো দাবি জানান। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও তোলেন। তাঁর দাবি, ৫০ কোটি বা ১০০ কোটি টাকার সীমিত বরাদ্দ দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এর জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রকল্প গ্রহণ করা জরুরি। উচ্চপর্যয়ের বৈঠকে বিধায়ক নুর আলাম পরিদর্শনের আবেদন জানান। আবেদন জানানোর পরেই
বৈঠক শেষ করে বিকেল প্রায় ৩টা নাগাদ সেচ ও জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা সামশেরগঞ্জের ভাঙনকবলিত এলাকাগুলি স্পিডবোটে করে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (এডিএম), জঙ্গিপুরের মহকুমাশাসক, সুধীর কুমার রেড্ডি, সাংসদ খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ,সহ ফরাক্কা ব্যারেজের একাধিক আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে বিধায়ক নুর আলম ভাঙন রোধে স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। এবং পরবর্তী প্রয়োজনীয় কি পদক্ষেপ নেন এখন সেই দিকেই দেখার
