বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জল নূপুর

আলী সোহারব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৪১ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

জল নূপুর 
আলী সোহারব (বাংলাদেশ) 

নুপুর পায়ে বর্ষা রানী 
এল ভুবন মাঝে, 
ঘোমটা মুড়ি দিয়ে যেন 
আসলো দারুন সাজে। 
ঝুমুর ঝুমুর শব্দ করে 
যেন এলো কেশে,
সবাইকে আপন করে 
নেবে ভালবেসে। 
তার ছোঁয়ায় একটুখানি 
মনটা সতেজ হয়, 
কখন আবার চলে যাবে 
মনে থাকে ভয়।
মনের ভিতর বাজে যেন 
শব্দ ঝুমুর  ঝুমুর, 
বর্ষা পরীর পায়ে বাজে 
বাজে জল নূপুর।