বুধবার   ০৮ জুলাই ২০২৬   আষাঢ় ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৮ এএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:২৮ এএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার, ৬ জুলাই মুর্শিদাবাদের Samserganj বিডিও অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁর জীবনাদর্শ, কর্মজীবন এবং পশ্চিমবঙ্গকে নিয়ে তাঁর চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা এবং পশ্চিমবঙ্গকে গঠনে তাঁর অবদান অপরিসীম । তাঁর আদর্শ ও কর্মজীবন সম্পর্কে উপস্থিতদের অবহিত করার পাশাপাশি সামশেরগঞ্জবাসীকেও সেই আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

বিজেপি নেতা মিলন ঘোষ বলেন, সারা রাজ্যের পাশাপাশি সামশেরগঞ্জ বিডিও অফিসেও যথাযোগ্য মর্যাদায় Dr Shyama Prasad mukharji—র জন্মজয়ন্তী পালিত হয়েছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে গড়ে তোলার ক্ষেত্রে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি সরকারি উদ্যোগে পালিত হওয়ায় তিনি সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি দাবি করেন, অন্যান্য মনীষীদের মতো ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মও স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, যাতে ছাত্রছাত্রীরা বাংলার এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনের প্রতিনিধিসহ শাসক ও বিরোধী দলের নেতৃবৃন্দ। উপস্থিতদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, বিজেপি নেতা মিলন ঘোষ, ষষ্ঠী চরণ, আব্দুল সাজিদ মমিন, শহিদুল হক এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।