রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শিশু খুন, পিটুনিতে প্রাণ গেল যুবকের

পুষ্প প্রভাতের প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

জলপাইগুড়ি
খুন করে গন পিটুনিতে মারা গেলেন অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া দক্ষি পান্ডাপাড়া চেক পোষ্টের সামনে প্রকাশ্যে দিবালোকে তিন বছরের একটি কন্যা শিশুকে মায়ের কোলের থেকে ছিনিয়ে কুপিয়ে খুন। অভিযুক্তকে উত্তমমধ্যম দেয় এলাকার মানুষের। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কোতয়ালি থানায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শেষ পাওয়া খবরে জানা যায় দক্ষিন পান্ডা পাড়ার ঘটনায় অভিযুক্ত যুবক কৌশিক ধর চৌধুরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

      মঙ্গলবার দুপুরে পান্ডাপাড়া চেক পোষ্টের সংলগ্ন দক্ষিণ পাণ্ডাপাড়া যুবক কৌশিক ধর চৌধুরি উলঙ্গ হয়ে শোড নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে প্রতিবেশি মহিলা  সোনা বনিক কাজ করে বাড়ি ফিরছিলেন। তার কোলে তিন বছরের কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানকে কোল থেকে ছিনিয়ে ওই এলাকায় একটা ফাকা মাঠে শোড দিয়ে কুপিয়ে খুন করে। বাধা দিতে গেলে ওই শিশুর মাকে শোড দিয়ে কোপ দেয় বলে অভিযোগ। ঘটনায় স্থলেই লুটিয়ে পড়ে সোনা বনিক নামে ওই মহিলা। এরপর তার কন্যা সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে খুন করেন কৌশিক৷ এলাকার উত্তেজিত বাসিন্দা কৌশিককে গন পিটুনি দেয়। গ্রাম বাসী বলেনযে ভাবে কৌশিক প্রতি দিনই অশান্তি করে। আজকে প্রকাশ্যে খুন করে একটি শিশুকে।  সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এলাকা থম্থমে।
অন্যদিকে এলাকায় উপপ্রধান সুভাষ চন্দ বলেন, খুবই দুঃখ জনক ঘটনা।খবর পেয়ে ছুটে এসেছি। খুন করে এক শিশুকে।  তার মায়ের উপর আক্রমন করেন।  ডি এস পি প্রদীপ সরকার বলেন, এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার কোলে থাকা কন্যা সন্তানকে কোল থেকে ছিনিয়ে খুন করে। এরপর জনতা হাত থেকে ওই অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়। তদন্ত চলছে।  ঘটনায় অভিযুক্ত যুবক কৌশিক ধর চৌধুরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।।