সোমবার   ২৯ জুন ২০২৬   আষাঢ় ১৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার | আপডেট: ০৯:১১ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
নিজস্ব প্রতিবেদক

ধুলিয়ান: আজ  ২৮ শে জুন, ২০২৬ বিকেল ৩ ঘটিকায় কলকাতার কবিতা কার্নিভাল ও স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা যৌথ আয়োজনে ধুলিয়ানের জগন্নাথ লজে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক বিশ্বনাথ সাহা ও সাহিত্যিক মজিবুর রহমান, সভাপতি ও সহ-সভাপতি হিসেবে যথাক্রমে সাহিতিক আনোয়ার হোসেন সিদ্দিকী ও কবি আবদুস সালাম। উপস্থিত ছিলেন কবি
দুলাল প্রামানিক, মোঃ দাউদ হোসেন, শুভ্র মুখোপাধ্যায়, মিরাজুল সেখ, সৈয়দ হুমায়ুন রাণা, মোঃ আব্দুল রহমান, মাহমুদ হোসেন, মাহাতাব হোসেন, ইমতিয়াজ কবির, মোহাঃ আলিউল হক, মোঃ জালালউদ্দিন রেজা,  উমার ফারুক, স্বাগতা সান্যাল, মোঃ ওমার আলী, সব্যসাচী দাস, আনন্দ দাস, এদ্দাদুল ইসলাম, মোঃ রাজু, মইদুল ইসলাম, এস এম এ সাদেক আলী, ওয়াসিম আক্রম, ইমদাদুল ইসলাম,  রাফিকুজ্জামান খান, মোঃ মুরসালিন হক,  মোফাক হোসেন, মৈত্রী ভাস্কর, সুমন পাল, এ১ নিউজের কর্নধার সাহেব আলি,  স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ইজাজ আহামেদ প্রমুখ।
কলকাতার কবিতা কার্নিভাল সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন কবি সৌমিত বসু, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য ও অরিন্দম চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবি সব্যসাচী দাস ও কবি তথা ডি নিউজের কর্নধার মোঃ দাউদ হোসেন। উপস্থিত কবিদের কবিতা পাঠ ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।