কবিতা - জীবনরাগ
অরিন্দম চট্টোপাধ্যায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৩২ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
জীবনরাগ
অরিন্দম চট্টোপাধ্যায়
মানুষ আসে একা, কোন কিছু না নিয়েই।
পৃথিবীতে আসে সব গুছিয়ে রেখে দিয়ে যায়
পরবর্তী জীবনের জন্য।
সে চলে যায় কোন কিছু না নিয়ই।
তার হাতের মুঠো খোলাই থাকে।যেমন যখন এসেছিল। যা কিছু সঞ্চয় তা উপুড় করে দিয়ে আকাশের দিকে খোলা হাত রেখে চলে যায়।
তার গোটা জীবনটাই ভাত কাপড়ের যোগাড় করতে করতে কেটে যায়।যেন যুদ্ধ, শুধু বেঁচে থাকা, পরবর্তী জীবনকে আরও নিশ্চিন্ত জীবন দিয়ে যাওয়া।
অথচ জীবন সময় তো নির্ধারিত।
মানুষের ভাবতে ভাবতে কেটে যায় জীবন।
যেমন করে একটা বছর আসে আবার বুঝে উঠতে উঠতেই আরও একটা নতুন বছর এসে যায়।
এর ভেতরে সব সাজাতে চায় জীবন সঙ্গীতসন্ধ্যার মতো। যেন শুধু বিরহী রাগ ছুঁয়ে ছুঁয়ে যায়...
