মদন বাউরি
সৌমিত বসু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
মদন বাউরি
সৌমিত বসু
সাত বছরে সমুদ্র অনেক কিছু ফেরায়
মদন বাউরিকে ফেরায় না। আজও মাঝরাতে উঠোনে পা ছড়িয়ে
তার মা বসে থাকে, মুখে জ্বলন্ত বিড়ি
বুকে টিমটিম আগুন ,
আরো সাত বছর তার বাঁচতে ইচ্ছে করে
যদি ছেলে ফেরে ।
বিড়ির আগুন নেভে আবার জ্বলে, নেভে ।
কখন যেন পুবের আকাশ ফর্সা হয়ে ওঠে।
সাত সাত বছরেও নোনা জল
মদন বাউরিকে ফেরায় না।
