রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - শান্ত নদীর জল

আলী সোহারব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ২১ জুন ২০২৬ রোববার | আপডেট: ০৭:৩৬ এএম, ২১ জুন ২০২৬ রোববার

শান্ত নদীর জল
আলী সোহারব

শান্ত এখন নদীর জল
ছিল অতি চঞ্চল,
বহু আগে থেমে গেছে
ভাসায় না অঞ্চল ।
তার বুকে স্বচ্ছ পানি
নেই তো স্রোতাম্বিনী ,
সবাই বলে সে কেন
হলো কলঙ্কিনী।
জোয়ার ভাটা খেলা তার
থেমে গেছে আগে,
কার সাথে গোসসা ছিল
হয়তো সেই রাগে।
তার জলে করে এখন
চুনো পুটি খেলা,
সেই নদীর পাশে দাঁড়াই
দেখি পড়ন্ত বেলা।