বুধবার   ১৭ জুন ২০২৬   আষাঢ় ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৩ জুন ২০২৬ শনিবার | আপডেট: ০৯:২৮ এএম, ১৩ জুন ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম,জঙ্গিপুর: মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তার হাত ধরেই আমি সাংসদ,তাঁর জন্য যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি যদি Jangipur থেকে নির্বাচনে লড়তে চান, আমি যেকোনও মুহূর্তে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে রাজি।” মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ Khalilur Rahaman। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার Malda য় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক ও সাংসদরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের প্রশংসা করে খলিলুর রহমান বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা খুবই ভালো লেগেছে।

জঙ্গিপুরের উল্লেখযোগ্য কিছু বিষয় উন্নয়নের স্বার্থে তার কাছে আবেদন জানিয়েছি এবং তিনি আশ্বস্ত দিয়েছেন।

এদিন আরো জানান, Suvendu Adhikari—র প্রসঙ্গও টেনে আনেন তিনি। খলিলুর রহমান জানান, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন প্রার্থী করার উদ্দেশ্যে। যদিও শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই নির্বাচনে লড়েননি। পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ও শুভেন্দু অধিকারীর মাধ্যমে তাঁর রাজনৈতিক যোগাযোগ ছিল বলে উল্লেখ করেন তিনি। সেই সূত্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলেও জানান জঙ্গিপুরের সাংসদ।

তিনি বলেন, জঙ্গিপুর তথা রাজ্যের উন্নয়নের স্বার্থে তাঁরা মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। তবে কোথাও বিভাজনের রাজনীতি, অন্যায় বা বঞ্চনার ঘটনা ঘটলে তার প্রতিবাদও করবেন।

সাম্প্রতিক সময় কে ঘিরে বিজেপি তথা এনডিএ-তে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। এদিন সাংবাদিকদের সামনে সেই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে খলিলুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, “আমি বিজেপিতে যাচ্ছি না। আগে যেমন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিলাম, এখনও তেমনই একজন সাধারণ কর্মী হিসেবে রয়েছি। আমি তৃণমূলেই আছি এবং ভবিষ্যতেও তৃণমূলেই থাকব।