শুক্রবার   ০৫ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - গুমোট আবহাওয়া

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার | আপডেট: ০১:৪৩ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

গুমোট আবহাওয়া 

মোঃ ইজাজ আহামেদ 

 

সূর্যের ডানায় এসেছে সকাল,

আদিগন্তে বৃষ্টির আকাল,

গুমোট মুখ করে আছে আকাশ,

নিশ্চুপ হয়ে বসে আছে বাতাস,

উদাস হয়ে দাঁড়িয়ে আছে গাছেরা,

নৃত্য করা বন্ধ করে দিয়েছে পাতারা।

 

মেঘের ওড়নায় সুর্য মুখ ঢেকেছে, 

ঘামের নদীতে মানুষ স্নান করছে।

 

ছটপট করছে প্রাণী,

শীতল নীড় খুঁজছে পাখি,

বৃদ্ধা হয়ে গেছে স্রোতস্বিনী, 

ধূসর হয়ে আছে বায়ুমন্ডলের আঁখি।