শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৯ এএম, ৫ জুন ২০২৬ শুক্রবার | আপডেট: ১১:১৯ এএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

জঙ্গিপুরের প্রাণকেন্দ্র রঘুনাথগঞ্জে নিকাশি ব্যবস্থা তৎপরতায় অবৈধ নির্মাণে বুলডোজার অভিযান, উপস্থিত পৌরসভা ও পুলিশ।

জঙ্গিপুরের প্রাণকেন্দ্র রঘুনাথগঞ্জে নিকাশি ব্যবস্থা তৎপরতায় অবৈধ নির্মাণে বুলডোজার অভিযান, উপস্থিত পৌরসভা ও পুলিশ।

সফিকুল ইসলাম,জঙ্গিপুর:Jangipur মহকুমার প্রাণকেন্দ্র রঘুনাথগঞ্জ শহরের দরবেশপাড়া বাজার সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল Jangipur municipality.বুধবার পৌরসভার উদ্যোগে ড্রেনের উপর গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার চালানো হয়। অভিযানে উপস্থিত ছিল পৌর প্রশাসন ও পুলিশ।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নিকাশি নালাগুলির উপর অবৈধ নির্মাণ গড়ে ওঠায় জলনিকাশির স্বাভাবিক ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষার আগে শহরে জল জমার সমস্যা এড়াতে পুরনো ড্রেনগুলিকে পুনরুদ্ধার এবং নিকাশি ব্যবস্থাকে সচল করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন  পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার একাধিক আধিকারিক এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের বাসিন্দাদের মতে, শহরের নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং বর্ষাকালে জল জমার সমস্যা দূর করতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাই পৌরসভার এই উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, যাঁদের নির্মাণ ভাঙা হয়েছে, তাঁদের একাংশ এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন।জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, পৌরসভার অনুমোদন ও আইন মেনেই এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “শহরের বহু পুরনো ড্রেন দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণের আড়ালে চাপা পড়ে ছিল। সেই ড্রেনগুলিকে পুনরায় উন্মুক্ত করে নিকাশি ব্যবস্থাকে কার্যকর করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”