কবিতা - ছন্দ
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছন্দ
মোঃ ইজাজ আহামেদ
সূর্যের আলোআঁধারি ডানায়
সন্ধ্যা দিনের বিদায় জানায়
বাতাসের ঢেউয়ে আজানের সুর ভাসে
ধীরে ধীরে অন্ধকার আসে
আকাশের হ্যালোজেন জ্বলে উঠে
আদিগন্তে জোছনার ফুল ফুটে
নিগূঢ় নিশির শেষে
রূপালী জোনাক হাসে
ভোরের তারা চোখ মেলে
সোনালী রোদ্দুরের ঢেউ খেলে
পাখির কলতানে পরিবেশ মুখরিত হয়ে উঠে
ব্যস্ত হতে নীরব শহর নীরব গ্রাম জেগে উঠে
ঝলমলে দিনে হঠাৎ কালো মেঘের আগমন ঘটে
বজ্রের সাথে অন্ধকার চাদর বিছায় আকাশের মাঠে
ঝড় বয়ে, মুষলধারে বৃষ্টি নামে
স্নান করে গাছ-মাটি বৃষ্টির ঘামে
মেঘ বিদায় জানায়
আকাশ বাতাস ঝলমলায়
