শুক্রবার   ০৫ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - মুগ্ধময় বসন্ত

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

মুগ্ধময় বসন্ত
মোঃ ইজাজ আহামেদ

শীত বিদায় জানিয়ে ফিরে যাচ্ছে ঋতুর কোলে,
বসন্ত ফিরে এসেছে আনন্দে দোলে দোলে।

মৃদুমন্দ বাতাস ফিসফিস করে বলে যাচ্ছে উৎসবের বার্তা,
নাতিশীতোষ্ণ আবহাওয়া নাচতে নাচতে বলছে সবুজের কথা।

কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, আম মাথায় দিয়েছে ফুলের খোঁপা;
বসন্তের তরে অপেক্ষাময় কোকিলের কুহুতানে রয়েছে কৃপা।

বসন্তের জন্যে ফুলের সুগন্ধ মাখে বাতাস;
নীলাভ পোশাকে সাজে স্বচ্ছ আকাশ।

সোনালী রোদ হেসে উঠে শিমুলে পলাশে;
অপরূপ সৌন্দর্য ফুটে উঠে নির্মল পরিবেশে।

সবুজের শিহরণ জাগে মনে;
আনন্দের আগুন লাগে ফাগুনে।

রোমান্টিসিজমের কত ঢেউ উঠে! 
কবির কলমে কত পঙক্তি ফুটে!