শুক্রবার   ০৫ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - মুগ্ধময় বর্ষা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৮ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

মুগ্ধময় বর্ষা
মোঃ ইজাজ আহামেদ

বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে,
আকাশ মিশেছে
সবুজের মাঝে,
গাছেরা সেজেছে
সবুজের সাজে।


বর্ষারাণী এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে,
আকাশ মিশেছে সবুজের দিগন্তে,
মেঘ-রোদ্দুর উঁকি মারছে আকাশের জানালাতে,
মাঠেরা দেহ ঢেকেছে সবুজের বোরখাতে,
মনখারাপের নদী-দিঘী-পুকুরের মুখে ফুটেছে হাসির রেখা,
আকাশের দেশে ঘুরে বেড়াচ্ছে মেঘবালক-বালিকা,
স্বাগত জানাতে হাত মেলাচ্ছে পাহাড়েরা,
আনন্দ করছে পশুপাখি ও ছেলেরা।


বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে,
বাতাস সেজেছে
সোঁদা গন্ধ মেখে।


বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে;
পুকুর-বিল মাথা সাজিয়েছে
শাপলা গুঁজে।
কদম, জুঁই, রজনীগন্ধার ঘ্রাণ মেখে
বাতাস মুগ্ধ করেছে সকলকে।