সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫২ এএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫২ এএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
সফিকুল ইসলাম,সুতি: সুতির বহিতালী এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা ও পাঁচটি বাইক। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে কেঁদুয়া বিট হাউস পুলিশ ও Jangipur ফাঁড়ির যৌথ উদ্যোগে বহিতালী গ্রামের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন কেঁদুয়া বিট হাউসের ইনচার্জ মৃদুল বিশ্বাস। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ শুরু করে তল্লাশি, এই তল্লাশি অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত।
তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৯০০ গ্রাম সোনা, ১১ লক্ষ টাকা নগদ এবং পাঁচটি বাইক। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা কালী কুমার মুখার্জির বাড়িতেই এই অভিযান চালানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ আরো অনুমান করছেন, কালী কুমার মুখার্জিকে জিজ্ঞাসাবাদের সময় এই অবৈধ কারবারের সূত্র মেলে। সেই তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা এবং বাইক উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত সোনা-সহ অন্যান্য চোরাই মালামালের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া সোনা ও নগদ টাকার উৎস কী এবং কীভাবে এই অবৈধ কারবার পরিচালিত হত, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে Raghunathganj থানার পুলিশ।
