কবিতা - বিপন্ন
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার
বিপন্ন
মোঃ ইজাজ আহামেদ
অন্ধকারের চাদরে আকাশ মুখ ঢাকে
দিন মনখারাপের আল্পনা আঁকে
ঝড় বয়ে, ঝরে অঝোরে বৃষ্টি
স্নান করে সতেজ হয় গাছ-মাটি
অধিবাসীরা ভিটেমাটি হারানোর ভয়ে কাঁপে
মনের আকাশে পুঞ্জীভূত মেঘ আতঙ্ক আঁকে
দুঃস্বপ্নরা চোখ রাঙায় স্বপ্নের আকাশে
জনগণ অধিকার হারায় নিজ দেশে
বিবেক পথ হারায়
স্বপ্নালু চোখ অসহায়
বিবেকহীন বজ্রপাতে
অস্তিত্বের জমি সংকটে
এক টুকরো জমির লড়াই
বেঁচে থাকার লড়াই
চিন্তা করো না, দ্রুত মেঘ যাবে সরে
স্নান করে দিন সতেজতায় উঠবে ভরে
