সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩০ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার | আপডেট: ১১:৩০ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
অরঙ্গাবাদ,২১ মে: ১৯৫০ সালের পশু হত্যা আইনের ১২ নং ধারাকে সম্মান জানিয়ে পূর্বের ন্যায় কুরবানি করতে দেওয়ার দাবি নিয়ে সুতী ২ বিডিও অফিস ও সুতী থানার আইসির কাছে স্মারকলিপি জমা দিলেন সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটি। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সামিউল সেখ, এরিয়া কমিটির সদস্য অমল চৌধুরী, মইমুল হক,রোকিব সেখ , প্রনব রায়, ও সাহেব সেখ । এছাড়াও উপস্থিত ছিলেন সমীর ভট্টাচার্য, মানিক চৌধুরী ও মনিরুদ্দিন আহমেদ প্রমুখ।
