বৃহস্পতিবার   ২১ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৬ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

নিজস্ব তোলা ছবি, জঙ্গিপুরে সিপিআইএম মিছিলের

নিজস্ব তোলা ছবি, জঙ্গিপুরে সিপিআইএম মিছিলের

সফিকুল ইসলাম, জঙ্গিপুর: বৈধ ভোটারদের নাম বাতিলের অভিযোগ তুলে বুধবার Jangipur—এ প্রতিবাদ মিছিল, সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল CPIM। দলের তরুণ নেতা শতরূপ ঘোষের উপস্থিতিতে এদিন জঙ্গিপুর ফুলতলা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে রঘুনাথগঞ্জের স্বামী বিবেকানন্দ ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। মহিলা-পুরুষ নির্বিশেষে কর্মী-সমর্থকেরা বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে স্লোগান তোলেন। সিপিআইএম নেতৃত্বের দাবি, এসআইআর প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে বেছে বেছে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এই কর্মসূচি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শতরূপ ঘোষ তৃণমূল ও বিজেপি—দুই দলকেই তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “যেভাবে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে, তার প্রতিবাদে আগে যেমন রাস্তায় ছিলাম, আজও আছি। ১৫ বছর ধরে বিরোধিতার রাজনীতি করেছি, এখনও করছি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “ক্ষমতা হারানোর আশঙ্কা দেখেই এখন আর রাস্তায় নামছেন না। যে ভাইপো একসময় বড় বড় কথা বলতেন, তিনি আজ কোথায়? পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন তিনি।

বিজেপিকেও আক্রমণ করে শতরূপ বলেন, “বুলডোজার রাজনীতি চালিয়ে গরিব মানুষের ঘর ভাঙা হচ্ছে কোনও নোটিশ ছাড়াই। অথচ অভিষেক ব্যানার্জীর ক্ষেত্রে নোটিশ দেয়া হচ্ছে,এই আলাদা নিয়ম কেনো?

ফলতাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর নির্বাচনে না লড়াই করা নিয়ে, বলেন পুলিশের এবং ক্ষমতার দাপটেই তারা নির্বাচন করত। ফলে মানুষের হয়ে লড়াই করতে ভয় পাচ্ছে বলেই সরে দাঁড়ালো।

ডোমকল নবনির্বাচিত বিধায়ক মোস্তাফিজুর রহমান, তিনিও তৃণমূল এবং বিজেপির লড়াই তাকে ছদ্মবেশী লড়াই বলেই কটাক্ষ করেন। তৃণমূলের লড়াই করার ক্ষমতা নেই বিজেপির সাথে। তাই তারা লেজ গুটিয়ে নিয়েছে সিপিআইএম আগেও লড়াইয়ের মাঠে ছিল আজও আছে আগামীতেও থাকবে ।

সভায় উপস্থিত জেলা সম্পাদক জামিল মোল্লাও বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “বিজেপি একটি সাম্প্রদায়িক দল। মানুষ কী খাবে, কী খাবে না—তা নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। গরু নিয়ে বিধিনিষেধের ফলে বহু গরিব কৃষক ও পশুপালক সমস্যায় পড়ছেন।” পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। সব মিলিয়ে, জঙ্গিপুরের এই কর্মসূচি থেকে সিপিআইএম নেতৃত্ব তৃণমূল ও বিজেপি—উভয় দলকেই একসঙ্গে কড়া ভাষায় নিশানা করেন।