শুক্রবার   ১৫ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

সেনকো গোল্ড সোনার দোকানের সিসিটিভির ফুটেজ

সেনকো গোল্ড সোনার দোকানের সিসিটিভির ফুটেজ

সফিকুল ইসলাম: Shamserganj রতনপুরে সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ গ্রাহক সেজে Senco gold-র দোকানে ঢুকে দুষ্কৃতীরা দুঃসাহসিক লুটপাট চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

বছর এখন পুরতে বাকি তার মধ্যে রতনপুরে  Senco gold— র শোরুমে,সিনেমার কায়দায় দিনদুপুরে খদ্দের সেজে হয়ে গেল ডাকাতি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল সৃষ্টি হয় এলকাই।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ একজন মহিলা-সহ কয়েকজন দুষ্কৃতী কাস্টমার সেজে দোকানে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে দোকানের কর্মীদের ভয় দেখাতে শুরু করে। নিরাপত্তারক্ষীর অভিযোগ, তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে সকলকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই দোকানের কাউন্টার থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে। কী পরিমাণ সোনা লুট হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি পূর্বপরিকল্পিত। দুষ্কৃতীরা দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করেছিল বলেও সন্দেহ করছে।তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।