দুই বোনের অদ্ভুত আবেদন, অপহরণ মামলা খারিজ
স্বামী বদলের আর্জি, হতভম্ব হাই কোর্ট
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৬ এএম, ৩ মে ২০২৬ রোববার | আপডেট: ১১:০৬ এএম, ৩ মে ২০২৬ রোববার
Madhya Pradesh High Court-এর গ্বালিয়র বেঞ্চে এক ব্যতিক্রমী মামলায় চাঞ্চল্য ছড়াল। দতিয়ার এক বাসিন্দা হেবিয়াস কর্পাস মামলা করে অভিযোগ করেন, তাঁর স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন ভায়রাভাই। আদালতের নির্দেশে অভিযুক্ত ও ‘অপহৃত’দের হাজির করা হলে সামনে আসে ভিন্ন ছবি।
আদালতে স্ত্রী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে থাকছেন এবং নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন। একই সঙ্গে উপস্থিত অন্য বোনও জানান, তিনিও জামাইবাবুর সঙ্গে থাকতে চান। দুই বোনেরই দাবি—স্বামী অদলবদল করতে দেওয়া হোক।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত পর্যবেক্ষণ করে, সকলেই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম। এটি অপহরণের মামলা নয়, বরং পারিবারিক বিরোধ। সেই কারণেই হেবিয়াস কর্পাস মামলা খারিজ করে দিয়ে আদালত জানায়, নিজেদের মধ্যে আলোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিক সংশ্লিষ্টরা।
