রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ২০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফলতায় পুনর্ভোটে তীব্র তরজা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩ মে ২০২৬ রোববার | আপডেট: ১০:৪৫ এএম, ৩ মে ২০২৬ রোববার

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় নির্বাচন কমিশন গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। আগামী ২১ মে ২৮৫টি বুথে ফের ভোটগ্রহণ হবে এবং গণনা হবে ২৪ মে। ফলে রাজ্যের বাকি ২৯৩ আসনে গণনা হবে ফলতা বাদে। ভোটের দিন একাধিক বুথে ইভিএমে বিজেপি ও সিপিএমের বোতামে টেপ লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়, যা পরে সরানো হলেও ততক্ষণে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে যায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর পুনর্ভোটের দাবি ওঠে এবং প্রথমে কিছু বুথে পুনর্নির্বাচনের সুপারিশ থাকলেও শেষে পুরো কেন্দ্রেই ভোটের নির্দেশ দেয় কমিশন। বিজেপি এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়া’ বলে কটাক্ষ করলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করে দাবি করেন, এই মডেলে কালি ছেটানো সম্ভব নয় এবং তিনি বিরোধীদের ফলতায় এসে লড়াই করার চ্যালেঞ্জও জানান। বিজেপি নেতা অমিত মালব্য এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন, যার জবাবেই রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়।