কবিতা - মেহনতি মানুষদের মে দিবস
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫১ এএম, ২ মে ২০২৬ শনিবার | আপডেট: ০৭:৫১ এএম, ২ মে ২০২৬ শনিবার
মেহনতি মানুষদের মে দিবস
মোঃ ইজাজ আহামেদ
শ্রমজীবী মানুষেরা স্মরণ করে ন্যায্য দাবির ইতিহাস
সেই দাবি পাহাড়ের মত অনড়
ওদের রক্তে সিক্ত রাজপথ
রক্তাক্ত ভূগোল
তবু ওরা এগিয়ে চলে
ওদের ঘামে সভ্যতার চাকা গড়িয়ে চলে
বুলেট বুকে আঁকে লাল আল্পনা
তবু ওরা হার মানতে জানে না
ওরা জানে অংক
ওরা তৈরি করে মানচিত্র
