বুধবার   ২২ এপ্রিল ২০২৬   বৈশাখ ৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আরজি কর ইস্যুতে বিজেপিকে নিশানা অভিষেক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার | আপডেট: ১২:১৫ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

পানিহাটিতে নির্বাচনী প্রচারে নেমে আরজি কর কাণ্ডকে ঘিরে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে রোড শো করেন তিনি। সেই সময় নির্যাতিতার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ছিল।

অভিষেক অভিযোগ করেন, একটি মর্মান্তিক ঘটনার রাজনৈতিক ব্যবহার করে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাঁর প্রশ্ন, যে দল অভিযুক্তদের রক্ষা করছে, তারা কি আদৌ বিচার দিতে পারে? একই সঙ্গে বিজেপি প্রার্থী তথা নির্যাতিতার মাকে তিনি পরামর্শ দেন, অপরাজিতা বিল নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার আবেদন জানাতে।

এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।