রাহুলের নাগরিকত্বে তদন্তের নির্দেশ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
Rahul Gandhi-র বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তদন্তের নির্দেশ দিল Allahabad High Court। লখনউ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থীর একক বেঞ্চ রায় দিয়ে রায়বরেলির কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, অভিযোগগুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন এবং যথাযথ আইনি তদন্ত হওয়া উচিত। মামলাটি দায়ের করেছিলেন কর্নাটকের বিজেপি কর্মী এস ভিঘ্নেশ শিশির। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন তিনি।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত Indian National Congress বা রাহুল গান্ধীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
