শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাকির হোসেনের সমর্থনে মহিলাদের মহামিছিল।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার | আপডেট: ১০:২৪ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

ভোটের উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। তারই মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে দেখা গেল বিশাল জনসমাগম ও শক্তিপ্রদর্শন। মঙ্গলবার বিকেলে জমকালো আয়োজনে মহিলাদের নেতৃত্বে এক ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়।জঙ্গিপুর বিধানসভার মাকেঞ্জি ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি দরবেশপাড়া, জঙ্গিপুর শহর হয়ে ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মহিলা অংশগ্রহণ করেন। লক্ষ্মীর ভান্ডারসহ রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা পা মেলান।এদিন তৃণমূল প্রার্থী জাকির হোসেন হুড খোলা গাড়িতে চড়ে জনসংযোগ করেন এবং মিছিলে অংশ নেন। তিনি বলেন, “এই বিপুল জনসমাগমই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমরা সর্বদা মানুষের পাশে থেকে কাজ করি। দিদির উন্নয়নের উপর ভরসা রেখেই মানুষ ভোট দেবে।”মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, ব্লক সভাপতি  গৌতম ঘোষ ,পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, চেসমিনা পারভিন, চিত্রা হালদার, সহ একাধিক মহিলা নেতৃত্বগন।