রোড ম্যাপ পত্রিকার সেমিনার ও ঈদ সংখ্যা প্রকাশ
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার
রোড ম্যাপ পত্রিকার সেমিনার ও ঈদ সংখ্যা প্রকাশ
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা: গতকাল ১১ এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে রোডম্যাপ পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঔপন্যাসিক ইসমাইল দরবেশ, গল্পকার মুসা আলী, কবি মোঃ মফিজুল ইসলাম, কবি আলমগীর রহমান, আবদুস সালাম, কবি মুহা: আকমল হোসেন, কবি নূরুল হুদা, কবি আব্দুর রহমান, সাংবাদিক এবাদুল হক, কবি জিয়াউর রহমান, কবি আজিজুল হাকিম, কবি জুবায়ের হোসেন, কবি ফিরোজা বেগম, কবি আরাফা, পত্রিকার সম্পাদক এম এম আব্দুর রহমান প্রমুখ ব্যক্তিগণ। সেমিনারের মূল বিষয় ছিল 'নাগরিকত্বের কাঁটাতারে বন্দি ঈদের চাঁদ '। এদিন পত্রিকার মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
