বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার | আপডেট: ১২:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা
মোঃ ইজাজ আহামেদ

১২ এপ্রিল, কলকাতা: গতকাল ১১ এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে নতুন পয়গাম দৈনিক পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন ও সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কবি ড. রতন ভট্টাচার্য মহাশয়(ভিজিটিং প্রফেসর- ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইউএসএ), মাননীয় কবি ড. মনোরঞ্জন দাস মহাশয় ( অ্যাডভকেট - কলকাতা হাইকোর্ট), মাননীয় ঔপন্যাসিক ইসমাইল দরবেশ, কবি আলমগীর রহমান, কবি মোঃ মফিজুল ইসলাম, আবদুস সালাম, কবি মোঃ ইজাজ আহামেদ, কবি মুহা: আকমল হোসেন, কবি নূরুল হুদা, কবি আব্দুর রহমান, সাংবাদিক এবাদুল হক, কবি জিয়াউর রহমান, কবি আজিজুল হাকিম,  কবি জুবায়ের হোসেন, কবি ফিরোজা বেগম, কবি আরাফা, পত্রিকার সম্পাদক মুদাসসির নিয়াজ ও মতিউল ইসলাম প্রমুখ ব্যক্তিগণ। এদিন উপস্থিত গুণীজনদের কন্ঠে কবিতা পাঠ ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। উপস্থিত ব্যক্তিদের মেমেন্টো ও মেডেল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।