শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬   চৈত্র ২৬ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - আসছে ভোট

মহঃ আব্দুর রউফ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২০ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২০ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার







আসছে ভোট
মহঃ আব্দুর রউফ

পাঁচ বছর পর রাজ্যে আবার
বিধানসভার আসছে ভোট,
ন্যায়ের শাসন আনতে হলে
ভোটদাতারা বাঁধো জোট।

ভোটের বাজার উঠবে জমে
আসবে যখন ভোটের ক্ষণ,
নেতা-নেত্রী ছুটবে পাড়ায়
নির্বাচকের বুঝতে মন।

ভোটের হাওয়া উঠবে তেতে
আসবে প্রার্থী জোড়হাতে,
প্রতিশ্রুতির বইবে জোয়ার
ঘুরবে সবাই দিনরাতে।

ইস্তাহারে  প্রকাশ  পাবে
জুটবে চাকরি অন্ন ঘর,
শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে
থাকবে সুখে জীবনভর।

প্রলোভন নয়, শপথ করো
যোগ্য লোককেই দেব ভোট,
ভুলবো না আর কথার ছলে
ধরবো না কেউ হাতে নোট।
           -------
রচনাকাল - ১২/০২/২০২৬