রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - এস আই আর

মহঃ আব্দুর রউফ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

এস আই আর 
মহঃ আব্দুর রউফ

এস আই আরে তঠস্থ সব 
পশ্চিমবঙ্গ জুড়ে,
নথিপত্র জোগাড় করতে 
হন্যে হয়ে ঘুরে।

ম্যাপিং পর্ব শেষ হলো যেই 
আনম্যাপিং এর ফলে,
নোটিশ ধরায় ভোট কমিশন 
শুনানি তার চলে। 

লজিক্যাল ওই ডিসক্রিপেন্সির
নোটিশ এলো আবার,
রিভিশনের প্রক্রিয়াতেও 
অস্বচ্ছতা হাজার।

স্বচ্ছতা নেই কোনো কাজে 
ইললজিক্যাল সবে,
হোয়াটসঅ্যাপেতে নির্দেশ আসে 
এ কোন্ বিধি ভবে!

আতঙ্কে লোক আত্মহত্যায় 
মরছে অনেক প্রাণে, 
চাইছে সবাই এস আই আর হোক 
নিয়ম যেন মানে।
    ------
রচনাকাল - ১৬/০২/২০২৬