রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীর।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার | আপডেট: ০৩:১৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

ফরাক্কা বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের স্লোগান তুলে জোর কদমে নির্বাচনী প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী। বুধবার সকালে ফরাক্কার হাজারপুর, অর্জুনপুর ও বিন্দুগ্রাম এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি। সকাল থেকেই এলাকার পুরুষ ও মহিলারা প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তীব্র রোদ উপেক্ষা করেই একাধিক এলাকায় প্রচার চালাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।এর আগের দিন ফরাক্কা বাসস্ট্যান্ডে চা চক্রে বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী-র সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের নির্বাচনে ফরাক্কায় পদ্মফুল ফুটবেই—এই বার্তাই তিনি দলীয় কর্মীদের দিচ্ছেন।এদিকে,মঙ্গলবারের নির্বাচনী প্রচারে বেওয়া ১ অঞ্চলের ডিয়ার ফরেস্ট ও নিমতলা এলাকা থেকে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বলে দাবি। এ প্রসঙ্গে সুনীল চৌধুরী বলেন, আগামী দিনে ফরাক্কা থেকে তৃণমূল সম্পূর্ণ মুছে যাবে। তাঁর হুঁশিয়ারি, “ফরাক্কায় একটাই দল থাকবে, সেটি বিজেপি।”