সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান লালগোলাতে।
আনারুল হক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩৬ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার | আপডেট: ১২:৩৬ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার
মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার বড়সড় ভাঙ্গন বিরোধীদের, মহিলা নেতৃত্ব থেকে শুরু করে একাধিক নেতৃত্ব সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নব মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল আজিজ এর হাত ধরে।
২৫শে মার্চ ২০২৬ বুধবার বিকেলে প্রায় ৩৫ টি পরিবার সিপিআইএম এবং কংগ্রেস থেকে যোগদান করে তৃণমূল কংগ্রেসে, তাঁরা বলেন বিরোধী দলে থেকে মানুষের উন্নয়ন করতে পারছি না তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। পাশাপাশি বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যে উন্নয়ন দেখেই এবং যোগ্য সন্মানের জন্যই বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম ।
