শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার চার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:২৭ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার | আপডেট: ০১:২৭ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

সামশেরগঞ্জ  

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ২টা নাগাদ সামশেরগঞ্জ থানার আইসি– সুব্রত ঘোষের একটি বিশেষ দল চকশাপুর মোড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আনসাটার আগ্নেয়াস্ত্র, একটি হাসুয়া এবং দুটি লোহার রড পুলিশ সূত্রে জানা গেছেধৃতদের নাম উদয় দাস, দুলাল মণ্ডল ও অবিরাম মণ্ডল। ২ জনের বাড়ি সামশেরগঞ্জের চকশাপুর এলাকায় হলে উদয় দাসের বাড়ি সুতির হাঁপানিয়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তিনজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়।অন্যদিকে একই রাতে সামশেরগঞ্জের চকশাপুর ফিডার ক্যানেল এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের নাম আজাদ শেখ। পুলিশ জানিয়েছে, তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়।উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।