শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সুতিতে পুলিশের বড় সাফল্য, ১৮ আইফোনসহ ১২০টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার | আপডেট: ০১:১৯ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

সফিকুল ইসলাম:সুতি 

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার হয়। শনিবার গভীর রাতে সুতী থানার পুলিশ মধুপুর বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ১২০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে রয়েছে ১৮টি আইফোন। ধৃতরা অভয় এর বাড়ি সুতি থানা এলাকার বাসিন্দা মোঃ শাকিল ওরফে জামরুল বয়স (৩১) এবং জগতাই এলাকার বাসিন্দা নড়ং বাদশা বয়েস (১৯)।এই ঘটনাকে কেন্দ্র করে ফারাক্কার এসডিপিও সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান, ধৃতরা মোবাইল পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং মোবাইলগুলো হাতবদল হওয়ার আগেই তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য ২৫ —৩০ লক্ষ টাকা বলে জানা গেছে।ঘটনার পর সুতী থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতদের আদালতে তোলা হয়। এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান সুতি থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।