রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দোলে মাইগ্রেন সতর্কতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:১৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

রঙের উৎসব দোল অনেকের জন্য আনন্দের হলেও মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে তা সমস্যা বাড়াতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। রাসায়নিক মেশানো আবিরের তীব্র গন্ধ, উচ্চ শব্দ, রোদে দীর্ঘ সময় থাকা ও অনিয়মিত খাওয়াদাওয়া মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। বিভিন্ন সিন্থেটিক রঙে থাকা ভারী ধাতু ও রাসায়নিক স্নায়ুকে উত্তেজিত করে মাথাব্যথা তীব্র করতে পারে। পাশাপাশি জলশূন্যতা ও অতিরিক্ত শব্দও ট্রিগার হিসেবে কাজ করে। তাই ভেষজ রং ব্যবহার, পর্যাপ্ত জল পান, রোদ ও উচ্চ শব্দ এড়িয়ে চলা এবং সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।