শুনানি হয়রানির পর ভোটে কোপ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:০০ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়ায়। কয়েকশো ভোটারের অভিযোগ, একাধিকবার শুনানিতে হাজিরা ও নথি জমা দেওয়ার পরও চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে।
শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা দেখার জন্য বহু মানুষ কাজ ফেলে অপেক্ষা করেন। তালিকা প্রকাশের পর দেখা যায়, কারও নাম বাদ গিয়েছে, আবার কেউ রয়েছেন বিবেচনাধীন তালিকায়। এতে এলাকায় ক্ষোভ ও হতাশা বাড়ে। কোথাও কোথাও বিক্ষোভের ঘটনাও সামনে আসে।
নভেম্বর মাস থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া ঘিরে শুনানিতে বারবার ডাকা, দীর্ঘ লাইনে অপেক্ষা এবং প্রশাসনিক জটিলতা নিয়ে ভোটারদের অসন্তোষ অব্যাহত রয়েছে।
